Saturday, November 29, 2014

'মুন্সীগঞ্জ কলেজ' চালু করতে ব্যতিক্রমী সুধী সমাবেশ

মুন্সীগঞ্জে শুক্রবার রাতে ব্যতিক্রমী এক সুধী সমাবেশ হয়েছে। এতে জেলার তিনজন নির্বাচিত সাংসদ, সাবেক সাংসদ, শিক্ষাবিদ, শিল্পপতি, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, রাজনীতিক, সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। অধুনা বন্ধ হয়ে যাওয়া ‘মুন্সীগঞ্জ কলেজ’ চালু করতে এই সুধী সমাবেশ ডাকা হয়। যাতে ব্যাপক সাড়া মেলে। কলেজটি চালু করতে বিদ্যোৎসাহীরা তাৎক্ষণিক ৬০ লাখ টাকার অনুদানসহ নানাভাবে সহযোগিতার প্রতিশ্রুতি ঘোষণা করেন।

সমাবেশটির উদ্যোক্তা মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে মতবিনিময়ে অংশ নেন জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, সুকুমার রঞ্জন ঘোষ এমপি, এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, সাবেক সাংসদ ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের সভাপতি নুর মোহাম্মদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সওদাগর মুস্তাফিজুর রহমান, সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ ড. ওয়াহিদুজ্জামান, সাবেক অধ্যক্ষ অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ লুৎফর রহমান, দুই উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মদ ও ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, পৌর মেয়র ইরাদত হোসেন মানু, সাবেক মেয়র এ্যাডভোকেট মুজিবুর রহমান, টঙ্গীবাড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি জগলুল হালদার ভুতু, বাংলাদেশ হিমাগার মালিক সমিতির সভাপতি মেজর (অব) জসিম উদ্দিন, বিশিষ্ট শিল্পপতি আজাহার হোসেন ও আব্দুর রউফ এবং মোঃ সোহেব, প্রবীণ আইনজীবী এ্যাডভোকেট আর্শেদ উদ্দিন চৌধুরী, শিক্ষাবিদ অধ্যাপক আবুল বাশার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্দুল মতিন, প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, ক্যাব সভাপতি জাহাঙ্গীর সরকার মন্টু, হাবিবুর রহমান চেয়ারম্যান, আবু বক্কর চেয়ারম্যান ও কলেজটির জন্য ২ একর জমিদাতা সুবেধ আলী সওদাগরের পুত্র আবুল হোসেন মিঝি প্রমুখ।

পরে সার্কিট হাউসে নৈশভোজের আয়োজন করা হয়। সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের দান সবচেয়ে বড় বিনিয়োগ। সভ্যতার জনপদ বিক্রমপুর তথা মুন্সীগঞ্জের কলেজটি চালুর ক্ষেত্রে যাঁরা অবদান রাখছেন, ইতিহাসে তাঁদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

জনকন্ঠ