ডিএম বেলায়েত শাহিন: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সিদ্ধেশ্বরী মাছ বাজারের সাথে তৈরী করা একটি অবৈধ স্থাপনা বৃহস্পতিবার রাত ৯ টায় অপসারণ করা হয়েছে। টঙ্গীবাড়ী থানা পুলিশের এসআই আশরাফুজ্জামান জানান, ওই জমিতে দুটি গ্রুপ স্থাপনা নির্মানের জন্য পায়তারা করে আসছিলো। এ ব্যাপারে আকলিমা আক্তার নামের এক ব্যাক্তির অভিযোগের প্রেক্ষিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ অভিযানা চালায়।
এ সময় জমিতে একটি এক চাল বিশিষ্ট ছোট ঘর দেখতে পাওয়া যায়। আমি উক্ত ঘরটি নির্মাণকারীদের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য সড়িয়ে নিতে বললে তারা তা সড়িয়ে নিয়ে যায়।
জানাগেছে, উক্ত জমি নিয়ে উপজেলার মান্দ্রা গ্রামের দুটি প্রভাবশালী গ্রুপের মধ্যে সংঘর্ষ চলে আসছিলো। এ ব্যাপারে একপক্ষ আদালতে মামলা দায়ের করলে আদালত উক্ত সম্পত্তি হতে অবৈধ স্থাপনা সড়িয়ে ফেলার নির্দেশ দেন। পরে গত ২৯ আক্টোবর নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাঈদ ইকবাল এর নেতৃত্বে একটি টিম উক্ত স্থাপণা অপসারণ করেন। পরে রাতের আধারে একটি পক্ষ উক্তস্থানে এই একচালা বিশিষ্ট স্থাপনাটি নির্মান করলে এনিয়ে এলাকায় সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। পরে পুলিশ এর উপস্থিতিতে উক্ত স্থাপণা অপসারণ করা হয়।
বিক্রমপুর চিত্র