Monday, November 10, 2014

শ্রীনগরে ডাকাত সর্দার রফ হাওলাদার গ্রেপ্তার

আরিফ হোসেন: শ্রীনগর থানা পুলিশ আ: রফ হাওলাদার (৪০) নামে এক ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে। গত শনিবার রাতে কেরাণীগঞ্জ উপজেলার কদমতলী গোল চত্ত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, শ্রীনগর থানার পূর্ব মুন্সীয়া গ্রামের একটি ডাকাতি মামলার চিনহিত আসামী সে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, মোবাইল ফোন কলের সূত্র ধরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ঢাকার নবাবগঞ্জ, দোহার, কেরাণীগঞ্জ সহ কয়েকটি থানায় দেড় ডজন ডাকাতির মামলা রয়েছে। রফ হাওলাদারের বাড়ি শরিয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার শিবপুর নাগেরপাড়া গ্রামে। তার বাবার নাম আ: রাজ্জাক।