Sunday, November 16, 2014

সরকারি হরগঙ্গা কলেজে র‍্যাগ ডে উদযাপন

সাজ্জাদ হোসেন: শীতের সকাল সূর্যের দেখা মেলা মুশকিল।এর মধ্যেই ক্যাম্পাসে হাজির শিক্ষার্থীরা।নানা আনন্দ ও আয়োজনে মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজে র‍্যাগ ডে পালন করেছে দ্বাদশ শ্রেণীর ২০১৩-১৪’ বর্ষের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের আনন্দকে বাড়িয়ে দিতে যোগ দেন কলেজের অধ্যক্ষ ড.এম.এস.ওয়াহিদুজ্জামান ও উপাধ্যক্ষ শাহেদুল কবীর। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় কেক কেটে উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ। ছাত্রছাত্রীরা নেচে গেয়ে উদযাপন করে র‍্যাগ ডে।র‍্যাগ ডে উপলক্ষে আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।কলেজের শেষ দিনটিকে স্মৃতিময় করে রাখতে তাদের কোন কমতি ছিল না।সকল শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ এই অনুষ্ঠান উদযাপন করে। বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, মানবিক বিভাগের শিক্ষার্থীরা এই আয়োজন করে।



মুন্সীগঞ্জ বার্তা