ঢাকা-মাওয়া মহাসড়কের লৌহজংয়ের ও গজারিয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুক্রবার দিনব্যাপি অবৈধ ও ফিটনেসবিহীন ২২টি যান আটক এবং ৭২টির বিরুদ্ধে মামলা করা করে পুলিশ। ঢাকা-মাওয়া মহাসড়কের সিরাজদিখান উপজেলার নিমতলা, শ্রীনগরের ছনবাড়ি ও মাওয়া চৌরাস্তায় পুলিশ এই অভিযান পরিচালনা করে।ফিটনেস না থাকার কারণে আটটি ভটভটি, পাঁচটি পিকআপসহ ছোট যান ও ছয়টি লাইসেন্সবিহীন মোটরসাইকেল আটক করা হয়।এ ছাড়া ফিটনেস না থাকায় তিন থানায় ৬০টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়।
বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত ছনবাড়িতে অভিযান পরিচালনার সময় পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার উপস্থিত ছিলেন। গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন জানান, গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাউশিয়া এলাকায় চৌকি বসিয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফিটনেসবিহীন তিনটি নছিমনকে আটক করে।
বিক্রমপুর চিত্র