Friday, November 14, 2014

সাংবাদিক মাহাবুব আলম লিটন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

দৈনিক সংবাদ প্রতিকার মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মাহাবুব আলম লিটন সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে ঢাকা ট্রমা হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার নারায়নগঞ্জের উদ্দেশ্যে মটরবাইকে করে মুন্সীগঞ্জ থেকে ক্রাউন সিমেন্টের সামনে পৌছলে ট্রান্সপোর্টের একটি ট্রাক মটর বাইকটিকে সামনে থেকে ধাক্কা দিলে সাংবাদিক লিটনের ডান পার হাটু থেকে নীচ পর্যন্ত থেতলে যায়। স্থানীয় লোকজন গাড়িটি আটক করে সাংবাদিক লিটনকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে।

মোক্তারপুর ফারির ইনচার্জ এস.আই মোশাররফ হোসেন জানান, গাড়িটি আটক করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

বিক্রমপুর চিত্র