Thursday, November 13, 2014

সিরাজদিখানের ঢাকা-মাওয়া মহাসড়কে ৭শ’ বোতল ফেনসিডিলসহ আটক ২

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৭শ’ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা-মাওয়া মহাসড়কের রামের খোলা ফিলিং স্টেশনের সামনে থেকে বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে কাভার্ডভ্যান ভর্তি ফেনসিডিল উদ্ধার করা হয়।

ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. বেলায়েত হোসেন জানান, সারা রাত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান শেষে ভোর থেকে মহাসড়কের বিভিন্ন গাড়িতে অভিযান চালানো হয়। ঢাকা থেকে সিরাজদিখানগামী একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ৭০০ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। এ সময় ২ জনকে আটক করা হয়। আটক দুই যুবকের নাম পরিচয় জানা যায়নি।

দ্য রিপোর্ট