টঙ্গীবাড়ী উপজেলার রংমেহার গ্রামে এক গৃহবধূর রহসৎজনক মৃত্যূ হয়েছে। বুধবার সকালে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।জানাগেছে, উপজেলার রংমেহার গ্রামের রতন দেওয়ান এর ৫ম স্ত্রী কমলা বেগম (৩০) সোমবার রাতে তার স্বামীর সাথে শয়ন কক্ষে ঘুমিয়েছিলেন। মঙ্গলবার দুপুর ১২টায় সে ঘুম থেকে জেগে না উঠায় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে সে মারা যায়। এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার ওসি তদন্ত মেহেদি হাসান জানান, শুনেছি এক মহিলা বিষ খেয়ে অত্নহত্যা করছে। ময়নাতদন্ত রির্পোট আসলে বিস্তারিত বলা যাবে।
বিক্রমপুর চিত্র