মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আজ শুক্রবার বেলা ১২ টায় দেউলভোগ কমিউনিটি সেন্টারে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মীর সরফত আলী সপু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সভাপতি আওলাদ হোসেন উজ্জল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নুরুল ইসলাম পার্থ। কামরুল হাসান মন্টুর পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের সদস্য জেড এ কামাল, সালাম মল্লিক, আল আমিন, হারুন অর রশিদ, ইব্রাহীম জেলা সহ সভাপতি নাহিদুর রহমান জুয়েল প্রমূখ।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এক দফা এক দাবী হাসিনা তুই কবে যাবি। তিনি আরও বলেন, আওয়ামীলীগের এমন কি ভয় আমরা ঘরে সভা করলে ও তারা পুলিশ দিয়ে মাইক কেড়ে নিয়ে যায়।
বিডিলাইভ