Saturday, November 15, 2014

১৫ই নভেম্বর টঙ্গীবাড়ী উপজেলা মুক্ত দিবস

১৫ই নভেম্বর টঙ্গীবাড়ী উপজেলা মুক্ত দিবস। ১৯৭১ সালের ১৪ই নভেম্বর রাতে টঙ্গীবাড়ী উপজেলার মুক্তিযোদ্ধারা টঙ্গীবাড়ী থানায় হামলা চালায়। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসূল হক, সরাফৎ হোসেন রতন, আ. রউফ, মোফাজ্জল হোসেন, মুক্তিযোদ্ধা স্বপন দাস গুপ্তসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
রাত ১টা হতে ৩টা পর্যন্ত মুক্তিযোদ্ধাদের আক্রমনের মুখে পাকিস্থানী হানাদার বাহিনী এক সময় মাইকে আতœসমর্পনের ঘোষনা দেয়। পরে রাতেই পাকিস্তানী বাহিনী মুক্তিযোদ্ধাদের কাছে আতœসমর্পণ করে। এর মধ্যে দিয়ে ১৫ই নভেম্বর বিবিসির ঘোসনা মতে টঙ্গীবাড়ী উপজেলা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম হানাদার মুক্ত হয়।

বিক্রমপুর চিত্র