জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশের ১৫৬তম জন্মজয়ন্তী আজ রবিবার। এ উপলক্ষে বিজ্ঞান চিন্তা সংগঠন ও জেসি বোস ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত বিজ্ঞানীর পৈত্রিক ভিটা মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখালে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য নানা কর্মসূচীর। সকালে বিজ্ঞানীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শুরু হবে জন্মোৎসব। এছাড়া জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে রয়েছে বিজ্ঞান মেলা, রচনা প্রতিযোগিতা, সেমিনার, বিজ্ঞানীর নানা সৃষ্টি নিয়ে আলোচনা, ডকুমেন্টরি প্রদর্শন, বিজয়ীদের পুরস্কার বিতরণসহ নানা কিছু।এসব তথ্য দিয়ে আয়োজক কমিটির প্রধান অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী বলেন, এই অনুষ্ঠানে ভারত থেকে বিজ্ঞানীর বসুর এক নাতনিসহ পাঁচজন গুণী এই অনুষ্ঠানে যোগ দিবেন। এই আয়োজনের অন্যতম আকর্ষণ স্যার জগদীশ চন্দ্র বসুর স্মরণে সাড়ে ৩শ’ পাতার একটি স্মরক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হবে। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। যেখানে বিজ্ঞানীর নাতনি রুনা চৌধুরীসহ ভারত ও বাংলাদেশের বিভিন্ন শিল্পীরা অংশ নেবেন।
জনকন্ঠ