আরিফ হোসেন: শ্রীনগরে ১০১ টি প্রাথমিক বিদ্যালয়ে পাচঁ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুর বারটার দিকে শ্রীনগর উপজেলা অডিটোরিয়োমে গাছের চারা বিতরণ উপলক্ষ্যে উপজেলা কৃষকলীগের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের এমপি সুকুমার রঞ্জন ঘোষ। জেলা কৃষক লীগের সহ-সভাপতি এবি সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, জেলা কৃষক লীগের সভাপতি মো: মহসীন মাখন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জামাল হোসেন প্রমূখ।