Thursday, November 20, 2014

উত্তর চর মুশুরা বিদ্যালয়ে আনন্দ বিনোদন অনুষ্ঠান

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর চীফ সিকিউরিটি অফিসার জেলা পরিষদ প্রশাসক মহিউদ্দিন আহাম্মেদ বলেছেন শিশুরাই আগামীর ভবিষ্যৎ। তাদের সঠিক পরিচর্যার মাধ্যমে গড়ে তুলতে হবে। শিশু অধিকারগুলো নিশ্চিত করতে হবে।বুদ্ধিবিত্তিক বিকাশের জন্য শিক্ষার পাশাপাশি থাকতে হবে খেলাধুলাসহ চিত্তবিনোদনের থাকতে হবে পর্যাপ্ত সুযোগ। তিনি বুধবার মুন্সীগঞ্জের উত্তর চর মুশুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনন্দ বিনোদন অুনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।

জয় ফর এভরি চাইল্ডের আয়োজনে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আফসার উদ্দিন ভ’ইয়া, এডভোকেট তাহমিনা প্রমুখ। আনন্দ আয়োজনে অংশ নেন জাদুশিল্পী উলফাত কবির, চিত্রশিল্পী জাহিদ হোসেন, ইমরান উজ-জামান। সারা দেশের প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের আনন্দ-বিনোদন আয়োজনের অংশ হিসেবে এই আয়োজন করা হয়।

মুন্সিগঞ্জেরকাগজ