Tuesday, November 04, 2014

অপহরণকারীদের হুমকিতে বালিগাঁওয়ের স্কুলছাত্রী পালিয়ে বেড়াচ্ছে

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে সিএনজিতে করে আপহরণের চেষ্টাকালে সিএনজি হতে ঝাপ দিয়ে রক্ষা পাওয়ার পর হতে স্কুলছাত্রী আত্মগোপন করে দিন কাটাচ্ছে। স্কুলে যাওয়া বন্ধ করে দিয়ে অপহরণকারীদের হুমকির কারণে সে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছে। অপহরণকারীর অনৈতিক কাজের ভিডিও উদ্ধার ও অপহৃতাকে ধর্ষণ করিয়ে প্রতিশোধ নিতেই এ অপহরণের চেষ্টা করা হয়।

জানা গেছে, উপজেলার ক্ষুদ্র চাষী-বলিগাঁও গ্রামের ৯ম শ্রেণীর ছাত্রী রোববার সকাল ৯টা ৩০মি. নিজ বাড়ি হতে বিদ্যালয়ে যাচ্ছিল। স্কুলের গেটের কাছে যাওয়ামাত্রই তার পথরোধ করে মুখ চেপে ধরে তাকে সিএনজিতে তোলে ৩ অপহরণকারী। অপহৃত স্কুলছাত্রী জানান, পূর্ব শত্রুতার জের ধরে ক্ষুদ্র চাষী-বালিগাঁও গ্রামের আউয়াল মালের ছেলে, মাহবুব (২৭), আজিজ মালের ছেলে সেলিম (৩০) এবং সেরাজল মালের স্ত্রী সূবর্ণা বেগম (৩৫) তাকে জোর করে স্কুল গেটের সামনে হতে সিএনজিতে উঠিয়ে নিয়ে আসে। পরে সে সিএনজি হতে ঝাপ দিয়ে নিজেকে রক্ষা করে। সে আরো জানায়, শরিয়তপুর জেলার সোহাগ নামের এক ছেলের সঙ্গে সূবর্ণার অনৈতিক সম্পর্কের একটি ভিডিও চিত্র তার বড় বোনের কাছে থাকায় তাকে অপহরণ করা হয়।

জনকন্ঠ