ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার ৫ ঘণ্টা পর মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার রাত সাড়ে ৩টায় ফেরি চলাচল বন্ধ হওয়ার পর সোমবার সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।মাওয়া বিআইডব্লিউটিসির ম্যানেজার (বাণিজ্য) সিরাজুল হক জানান, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ থাকলেও কুয়াশা কিছুটা কেটে গেলে আবারও ফেরি চলাচল শুরু হয়েছে।
মাওয়া ফাঁড়ির ইনচার্জ খন্দকার খালিদ হাসান জানান, প্রায় ৫ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় এ রুটে যানবাহনের চাপ বেড়ে গেছে। তবে খুব শিগগিরই তা স্বাভাবিক হবে।
দ্য রিপোর্ট