টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে মুন্সীগঞ্জ শহরের শিলমন্দি এলাকায় বন্ধুর পিস্তলের গুলিতে বন্ধু গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার বেলা ১টার দিকে শিপলু (২৮) নামের এক বন্ধুর হাতে দিদার হোসেন (২৭) নামে অপর বন্ধু গুলিবিদ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দিদার শিলমন্দি এলাকার জলিল সরকারের ছেলে। 
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বিদেশফেরত যুবক নুর হোসেনের কাছে শিলমন্দি এলাকার দিদার ও শিপলু ৩ হাজার টাকা দাবি করেন। নুর হোসেন ৫০০ টাকা দিলে ওই টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে শিপলু পিস্তল দিয়ে দিদারকে গুলি করে। শিপলুকে গ্রেফতার ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
রাইজিংবিডি
========
মুন্সীগঞ্জে যুবক গুলিবিদ্ধ
শহরের শিলমন্দি এলাকায় মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দিদার হোসেন (২৭) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। দিদার হোসেন শিলমন্দি এলাকার জলিল সরকারের ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ফকির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সদ্য প্রবাস ফেরত যুবক নূর হোসেনের কাছে শিলমন্দি এলাকার দিদার ও শিপলু তিন হাজার টাকা দাবি করেন। এতে প্রবাস ফেরত যুবক ৫০০ টাকা দিলে ওই টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে শিপলুর হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে দিদারকে গুলি করে। গুলিবিদ্ধ যুবকের বন্ধুকে গ্রেফতার ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
দ্য রিপোর্ট
======
মুন্সীগঞ্জে টাকা ভাগাভাগি নিয়ে যুবক গুলিবিদ্ধ
মুন্সীগঞ্জ শহরের শিলমন্দি এলাকায় ৫০০ টাকার ভাগাভাগি নিয়ে দিদার হোসেন (২৭) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। দিদার শিলমন্দি এলাকার জলিল সরকারের ছেলে। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে একই এলাকার শিপলু নামের অপর এক যুবক তাকে গুলি করেন। পুলিশ জানায়, সদ্য প্রবাস ফেরত যুবক নুর হোসেনের কাছে শিলমন্দি এলাকার দিদার ও শিপলু ৩ হাজার টাকা দাবি করে।
এতে প্রবাস ফেরত যুবক ৫’শ টাকা দিলে ওই টাকার ভাগাভাগি নিয়ে নিয়ে দ্বন্দ্বের জের ধরে শিপলু তার সঙ্গে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র থেকে দিদারকে গুলি করে। পরে তাকে আশংকাজনক অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ যুবকের বন্ধু শিপলুকে গ্রেফতার ও তার আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।
শীর্ষ নিউজ
========