Thursday, November 06, 2014

গজারিয়ায় সন্ত্রাস দমনে মসজিদের ইমামগনের সাথে আলোচনা সভা

গজারিয়ায় সন্ত্রাস দমনে এবার মসজিদের ইমামগনের সাথে আলোচনা সভা। বুধবার বিকাল ৩ ঘটিকায় গজারিয়া উপজেলায় অত্র উপজেলার সকল মসজিদের ইমামগনদের সাথে সন্ত্রাস ও নাশকতা রোধে আলোচনা করা হয়। এখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহবুবা বিলকিস।


তিনি বলেন যে, আপনাদের জনগন খুবই বিশ্বাস করেন। আপনারা সরাসরি সমাজের ছোট থেকে বড়, ধনি থেকে গরিব সকল লোকদের সাথে উঠা বসা করেন। আপনারা প্রতি খুৎবায় মাদক, সন্ত্রাস, যৌতুক, বাল্য বিবাহ এবং বহু বিবাহ এগুলোর কুফল সম্পর্কে জনগনকে সচেতন করার মাধ্যমে গজারিয়ার সার্বিক উন্নতিতে অংশ গ্রহন করতে পারেন।

গজারিয়া আালোড়ন