মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদেনিমন্ডল ইউনিয়নের জশলদিয়া গ্রামের চাঁদা দিতে অস্বীকৃতি উজ্জ্বল সারেংকে (৩৩) কুপিয়ে করেছে। উজ্জ্বলের চাচা আশরাফুল আলম ঢালী জানান গত ২০/১০/১৪ তারিখে বাড়ির মধ্যে ঢুকে কাজল গং এ ঘটনা ঘটায়। এ সময় উজ্জ্বলের ভাই আজাদ দৌড়ে পালিয়ে নিজের প্রাণ বাঁচায়। আহত উজ্জ্বল এখন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার বাম পায়ের হাড় ভেঙ্গে গেছে। ঊজ্জ্বল মৃত আব্দুল হান্নানের ছেলে। উজ্জ্বলের চাচা আশরাফুল আলম ঢালী আরও বলে, তার ৫ ভাতিজার মধ্যে তিন জন-উজ্জ্বল, সালাম ও শামীম মালয়শিয়া থাকেন।গত মাসে জমি সংক্রান্ত কাজে তারা গ্রামের বাড়ি আসেন। কিন্তু, স্থানীয় কাজল ও তার সহযোগীরা কিছুদিন ধরে তার কাছে চাঁদা দাবী করে। সোমবার বিকালে আবারও চাঁদা দাবী করলে উজ্জ্বল বলে, এ ব্যাপারে আমার চাচার সাথে কথা বলবেন। এতে ক্ষিপ্ত হয়ে কাজল ও তার সহযোগীরা উজ্জ্বলকে রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। লৌহজং থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, “এ ব্যাপারে একটি মামলা হয়েছে, তদন্ত চলছে। কাজল বলেন, “আমি কোন অপরাধ করিনি। তাদের কাছে আমি জমি বিক্রির টাকা পাই। কিন্তু, টাকা না দিয়ে তারা নানান টালবাহানা করছে। টাকা চাইতে গেলে ভয় পেয়ে সে নিজেই দৌড় দিয়ে পড়ে গিয়ে আহত হয়।
মুন্সিগঞ্জেরকাগজ