দক্ষিণবঙ্গগামী ঘরমুখো যাত্রীদের ঢল নামে মাওয়ায়। ঢাকা থেকে লোকাল বাসে করে এ সব যাত্রী মাওয়ায় নেমে গন্তব্যে পৌঁছতে মাওয়া থেকে লঞ্চে, স্পিডবোট ও ট্রলারে করে নদী পাড়ি দিচ্ছে। তিনটি নৌযানের মধ্যে লঞ্চ কিছুটা নিরাপদ হওয়ায় অধিকাংশ যাত্রীই লঞ্চে চড়ে পদ্মা পাড়ি দেয়। তাই লঞ্চ ঘাটে যাত্রীদের চাপ ছিল প্রচুর। কঠোর পদক্ষেপ না থাকায় যাত্রীরা অতিরিক্ত যাত্রী হয়েই পদ্মা পাড়ি দিচ্ছে। মাওয়া বিআইডব্লিউটিএ’র নৌপরিবহন পরিদর্শক (টিআই) রিয়াদ হোসেন জানান, সকাল থেকে দক্ষিণবঙ্গগামী যাত্রীর প্রচুর চাপ। এক সঙ্গে এত যাত্রী আসছে যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদের বারন করে থামাতে পারছে না। আমরা খুব একটা অতিরিক্ত যাত্রী দিচ্ছি না। গরমের কারণে যাত্রীরা লঞ্চের নিচে যেতে চায় না। তাই মনে হয় লঞ্চে অধিক যাত্রী উঠেছে।
জনকন্ঠ