ঢাকা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সাদেক হোসেন খোকার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক মঙ্গলবার তার বিরুদ্ধে দায়ের করা বিস্ফোরক মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ দিন খোকার আদালতে উপস্থিত হওয়ার কথা ছিল।রাজধানীর শেরেবাংলা থানায় ২০১৩ সালে ২৭ অক্টোবর হরতালের সময় ককটেল বিস্ফোরণের ঘটনায় এ মামলা দায়ের করা হয়।
দ্য রিপোর্ট