এ ছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল কুদ্দুস আলী সরকার ও জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক আওলাদ হোসেন সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানে তবলা সঙ্গত করেন মো. আলমগীর হোসেন। জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল ও তাঁর পত্নী লেডিস ক্লাব এবং মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী শাহিনা আক্তারের আমন্ত্রণে এই অনুষ্ঠানে সপরিবারে অংশ নেন পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা যুগ্ম সচিব সওদাগর মুস্তাফিজুর রহমান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিন, এডিএম একেএম সওকত আলম মজুমদার, এডিসি আবদুল কুদ্দুস আলী সরকার, সদরের ইউএনও সারাবান তাহুরা, লৌহজংয়ের ইউএনও মো. খালেকুজ্জামান, গজারিয়ার ইউএনও মাহবুবা বিলকিস, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, এনডিসি মোহাম্মদ মাসুম, নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ ইকবাল প্রমুখ।
সুরের মূর্ছনায় ঈদের আনন্দে যেন ভিন্ন মাত্র যুক্ত হয়। গানে গানে সকলের মনে কথাই যেন ছাড়িয়ে পড়ছিল সুর আর ছন্দে। মুগ্ধ শ্রোতারা তাই বলেছেন, শরতের সন্ধ্যার ক্ষণটি তাদের অনেকদিন ধরে মনে থাকবে। ঈদের দিনের শ্রেষ্ঠ একটি সন্ধ্যা কাটিয়েছেন তাঁরা।
জনকন্ঠ