Wednesday, October 22, 2014

গজারিয়ায় ট্রাকচাপায় একই পরিবারের ৪ জন নিহত

মুন্সীগঞ্জের গজারিয়ায় সিমেন্ট বোঝাই ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন। গজারিয়ার ঢাক-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা সেতুসংলগ্ন জামালদি বাসস্ট্যান্ড এলাকায় বুধবার দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুর জেলার মাদারগঞ্জের কাজলী বেগম (৪০), মেয়ে ফুলমতি (২২), আয়েশা (৪) ও ফুলমতির ছেলে মারুফ (৩)।

এ ঘটনায় আহত হন দুজন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ফেরদৈাস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে কুমিল্লাগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক মেঘনা সেতুর উপরে উঠে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে ট্রাকটি জামালদি বাসস্ট্যান্ড এলাকার একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে রাস্তায় উল্টে যায়। অটোরিকশার ভেতরে থাকা মা, মেয়ে, ছেলে ও নাতি ঘটনাস্থলেই মারা যায়।

অটোরিকশাটি জামালদি বাসস্ট্যান্ড থেকে ভবেরচর যাওয়ার জন্য অপেক্ষা করছিল।

দুর্ঘটনার পর মেঘনা সেতুর উভয়পাড়ে যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর ২টার দিকে ট্রাকটি সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

দ্য রিপোর্ট
=====

মেঘনায় ট্রাক থেকে সিমেন্টের বস্তাপড়ে সিএনজি'র ৪যাত্রী নিহত

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতু সংলগ্ন জামালদি বাসস্ট্যান্ডে সিমেন্টবাহী ট্রাকের চাপায় ৪ সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এসময় এক মহিলা যাত্রী আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন নিহতদের ৪ জনের মধ্যে দুইজন শিশু রয়েছে।

দুর্ঘটনার কারনে দীর্ঘ জানজটের সষ্টি হয়।

শীর্ষ নিউজ