Thursday, October 23, 2014

গজারিয়ায় এক রাতে দুই বাড়িতে ডাকাতি : নগদ টাকা সহ মালামাল লুট

গজারিয়া উপজেলায় ভাটেরচরে মঙ্গলবার গভীর রাতে দুই বাড়িতে ডাকাতি হয়েছে। উপজেলার মধ্যভাটেরচর গ্রামের কাশেম দেওয়ান ও আলীপুরা গ্রামের আবদুস সালাম মোল্লার বাড়িতে ডাকাতি হয়। জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ২টায় ঘরের দরজা ভেঙ্গে কাশেম দেওয়ানের ঘরে ঢুকে কাশেম দেওয়ান, তার ছেলে কামরুল দেওয়ান ও তার স্ত্রীকে হাত পা বেঁধে, কানের দুল, গলার হার, একটি মোবাইল সেট, নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা। আলীপুরা গ্রামের আবদুল সালামকে দেশীয় অস্ত্র দেখিয়ে গলার চেইন, নগদ ১৭ হাজার টাকা সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এই ব্যাপারে গজারিয়া থানার ওসি (তদন্ত) মো. আবু বকর সিদ্দিক বলেন, বিষয়টি আমাদের জানা নেই।

নিউজ গজারিয়া