Thursday, October 23, 2014

মুন্সীগঞ্জে মাসব্যাপী ইদুর নিধন অভিযান

বুধবার মুন্সীগঞ্জে মাসব্যাপী ইদুর নিধন অভিযান শুরু হয়েছে। শহরের সদর রোডে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরে আয়োজিত এ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো সাইফুল হাসান বাদল। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরে উপপরিচালক আব্দুল আজিজের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলে আজিম, জেলা কৃষক লীগের সভাপতি মোহসীন মাখন প্রমুখ। এ সময় জেলার সকল উপজেলার কৃষি কর্মকর্তা, কর্মচারী ও কৃষকগণ উপস্থিত ছিলেন।

মুস্নিগঞ্জেরকাগজ