Sunday, October 26, 2014

লৌহজং বেদে পল্লী হতে গাজাসহ এক ব্যক্তি আটক

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেদে পল্লী হতে এক কেজি গাজাসহ রনি মাদবর (২৫) নামে এক ব্যক্তি গ্রেপ্তার করেছে পুলিশ। লৌহজং থানার ওসি মো. তোফাজ্জেল হোসেন জানান, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালী মান্দ্রা বেদে পল্লীর মালেক মাদবরের ছেলে রনি মাদবরের ঘরে তল্লাশী চালিয়ে এক কেজি পরিমান গাজা উদ্ধার করা হয়। এ সময় গাজা রাখার অপরাধে রনিকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে লৌহজং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মুন্সিগঞ্জেরকাগজ