Monday, October 06, 2014

শ্রীনগরে দুই খুনের ঘটনায় মামলা

mamlaমুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের কাছে শুক্রবার রাতে সন্ত্রাসীদের বেধড়ক পিটুনিতে ভাঙাড়ি ব্যবসায়ী সিরাজুল ইসলামের নিহতের ঘটনায় মামলা হয়েছে। একই রাতে উপজেলার বাঘড়া বাজারের পূজামণ্ডপের পেছনের পুকুর পাড় থেকে শামসু (২২) নামে এক যুবলীগ কর্মীর গলা কাটা লাশ উদ্ধারের ঘটনায় গতকাল সকালে নিহতের ভাই লিঙ্কন পাঠান অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ প্রতিদিন