Monday, October 20, 2014

যুবলীগের কর্মীর মুক্তির দাবীতে মানববন্ধনে লাঠিপেটা : আহত ১১

সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জ শহরের আদালত পাড়ায় রোববার বেলা সাড়ে ১১ টার দিকে কারাবন্দি যুবলীগ কর্মীর মুক্তির দাবীতে করা মানববন্ধনে পুলিশের লাঠিচার্জে নারীসহ ১১ জন আহত হয়েছে।

আহত মো: রবিন, মো: আমিন, মো: পাভেল, রহিমা বেগম, সালেহা ও সবুজসহ সবাইকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শহর যুবলীগের সদস্য শাহ-জালাল মিজির (২৭) মুক্তির দাবীতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আদালত পাড়া সড়কে দক্ষিন কোর্টগাঁও এলাকাবাসী এ মানববন্ধন করে।

এ সময় পুলিশ মানববন্ধনে লাঠিচার্জ করে। এতে মানববন্ধনে অংশগ্রহনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। এ ব্যাপারে সদর থানার ওসি আবুল খায়ের ফকির বলেন- বিশৃংঙখলা এড়াতে লাঠিচার্জ করে মানববন্ধনে অংশগ্রহনকারীদের সরিয়ে দেওয়া হয়।

উল্খ্যে, গত বৃহস্পতিবার ভোরে শহরের মানিকপুর সড়ক থেকে যুবলীগ কর্মী শাহ-জালাল মিজিকে নাইন এমএম পিস্তলের ৪ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে পুলিশ। ১০ মামলার আসামী শাহ-জালাল বর্তমানে জেল হাজতে রয়েছে।

বিডিলাইভ