সুমিত সরকার সুমন: মাদক বিক্রেতাদের বাঁধার মুখে মুন্সীগঞ্জের শ্রীনগরে শুক্রবার মাদক ও ভুমি দস্যুতার বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন পন্ড হয়ে গেছে। শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন সড়কে কোলাপাড়া গ্রামবাসী এ মানববন্ধনের আয়োজন করে।শুক্রবার বেলা ১১ টার দিকে ওই সড়কে মানববন্ধনে দাঁড়ায় শতাধিক নারী-পুরুষ। এ সময় তাদের হাতে ছিল মাদক ও ভুমি দস্যূদের বিরোধী শ্লোগান লেখা বিভিন্ন ফেষ্টুন ও ব্যানার।
মানববন্ধনের আয়োজনকদের অভিযোগ, তারা সুশৃংঙখলভাবেই মানববন্ধন করছিল। এক পর্যায়ে স্থানীয় মাদক বিক্রেতা ও ভুমিদস্যু মো: দুলাল ওরফে লাদেনের নেতৃত্বে ২০-২২ জনের একটি গ্রুপ সেখানে গ্রামবাসীকে বাঁধা দেয়।

এ সময় ব্যানার-ফেষ্টুন ছিনিয়ে গেলে মানববন্ধনটি পন্ড হয়ে যায়। ছত্রভঙ্গ হয়ে পড়ে গ্রামবাসী। শ্রীনগর থানার ওসি মাহবুবুর রহমান বলেন- ঘটনাটি দু:খজনক।
তিনি জানান, পুলিশকে আগে ভাগে মানববন্ধনের আয়োজনের কথা জানানো হলে সেখানে নিরাপত্তার ব্যবস্থা করা যেত। যারা মানববন্ধন পন্ড করেছে, তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে পদক্ষেপ নেওয়া হবে।
বিডিলাইভ