Thursday, October 30, 2014

শিক্ষা পদক-২০১৪ এ ঢাকা বিভাগে শ্রেষ্ঠ সিরাজদিখান উপজেলা

ঢাকা বিভাগীয় পর্যায়ের প্রাথমিক শিক্ষা পদক-২০১৪ এর প্রতিযোগিতায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন। ২০১৩ সনে সিরাজদিখান উপজেলা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ঢাকা বিভাগের মধ্যে প্রথম স্থান অধিকার ছাড়াও গুরুত্বপূর্ণ অবদানের কারণে তিনি এই সম্মানে ভূষিত হয়েছেন।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল বুধবার বিকালে এই তথ্য নিশ্চিত করে বলেছেন, এতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় তাঁর অংশ গ্রহনের সুযোগ সৃষ্টি হয়েছে।

মুন্সিগঞ্জেরকাগজ