Friday, October 10, 2014

গজারিয়ায় ফিল্মি কায়দায় চামড়াসহ ট্রাক ছিন্তাই : নিখোঁজ এক জন

chamraগজারিয়া উপজেলার করিম খাঁ ও লক্ষীপুর মোড় থেকে ২৪০ পিচ চামড়াসহ ফিল্মি কায়দায় ট্রাক ছিনতাই করেছে সন্ত্রাসীরা। এখনো নিখোঁজ রয়েছে একজন। জানাগেছে চামড়া ব্যবাসায়ী আজিজুল হক ও তার তিন ভাই ঈদের দিন সন্ধায় হোগলাকান্দি নিজ গ্রাম থেকে ২৪০ পিচ চামড়া স্থানীয় ছোট ব্যবসায়ীদের কাছ থেকে কিনে রাত ৮টার সময় ঢাকার যাওয়ার জন্য রওনা হয়।

চামরাসহ ট্রাক নিয়ে ঢাকা যাওয়ার পথে রাত ৮টা ৩০ মিনিটের সময় ভবেরচর ইউনিয়নের করিম খাঁ ও লক্ষীপুর মোড় ২০-৩০ জন সনন্ত্রসী অস্ত্রর মুখে তাদের জিম্মি করে চামরাসহ ট্রাক ছিন্তাই করে। তাদের সাথে থাকা নগদ ৬০ হাজার টাকা ও ৬ টি মোবাইল ফোনসহ চামড়া ব্যবসায়ী আজিজুল হক (২৯) পিতা ছামছুল হক, আজিজুলের বড় ভাই আলম (৪২) ও আজহার (৩২) এবং তাদের সাথে থাকা মানিকসহ চারজনকে অপহরন করে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে ১০ হাজার টাকা মুক্তিপনের বিনিময় আজিজুল হক (২৯) পিতা ছামছুল হক বড় ভাই আলম(৪২), আজহার (৩২) তিনজনকে ছেড়ে দিলেও এখনোও নিখোঁজ রয়েছে তাদের সাথে থাকা মানিক পিতা খালেক, ফরিদপুর।

এ বিষয়ে গতকাল চামরা ব্যবসায়ী আজিজুলের বড় ভাই আলম বাদী হয়ে গজারিয়া থানায় মামলা দায়ের করেন যার মামলা নং ১২/২৯৭।

গজারিয়া আলোড়ন