Sunday, October 19, 2014

শুধু হত্যাকারী নয়, হত্যাকারীদের রক্ষার অপচেষ্টাকারীরাও মানবতার শত্রু

শেখ রাসেলের ৫০তম জন্মদিনে মৃনাল কান্তি দাস
কেন্দ্রিয় আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস এমপি বলেছেন, শুধু হত্যাকারী নয় শেখ রাসেলের মত নিস্পাপ শিশু হত্যাকারীদের রক্ষার অপচেষ্টাকারীরাও মানবতার শত্রু। রাসেল হত্যার আগমুর্হুতের বর্ণণা দিয়ে তিনি বলেন, শেখ রাসেলের যোগ্য মানুষ হওয়ার স্বপ্ন এখন বাংলার প্রতিটি শিশুমধ্যে ছড়িয়ে পড়েছে। দেশের সার্বিক মুক্তি এবং বঙ্গবন্ধুর সেনারবাংলা গড়ে তোলা সম্ভব হলেই রাসেলের আত্মা শান্তি পাবে। তিনি শনিবার দুপুরে মুন্সীগঞ্জ শহরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিশু একাডেমি আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির ভাষণে একথা বলেন।

জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, সরকারী হরগঙ্গা কলেজের অধ্যক্ষ ড. এসএম ওয়াহিদুজ্জামান, জেলা কৃষকলীগের সভাপতি মহসিন মাখন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ কাদের মোল্লা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জেসমিন আরা বেগম। অনুষ্ঠানে এই উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিশুদের আয়োজনে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শক হৃদয় জয় করে।

মুন্সিগঞ্জেরকাগজ