আদালতের নির্দেশ অমান্য করে মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার তেলক্ষিরা এলাকায় দুইটি ডেরা ঘর ও কমলাঘাট বন্দরস্থ একটি গোডাউন ভাঙচুর করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় আজ সোমবার দুপুরে হামিদা হানু ময়না বাদী হয়ে সদর থানায় জিডি রুজু করেছেন। জিডি সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জের ধরে গত ১২ অক্টোবর বিকেলে মিরকাদিম পৌরসভার জিরানন্দপট্রি এলাকার রানা গংয়ের নেতৃত্বে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে হামিদা হানু ময়নার মালিকানাধীন সম্পত্তিতে থাকা ২টি ডেরা ঘর ও একটি গোডাউন ভাঙচুর করে।ক্ষতিগ্রস্থ হামিদা হানু ময়না জানান, দৃর্বৃত্তরা ভাঙচুর করার পর আদালতের বিচারাধীন মামলা তুলে না নিলে তাকেসহ তার পরিবারের অপর সদস্যদের প্রাননাশের হুমকি দিয়ে গেছে। এতে বর্তমানে পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীতায় ভুগছি। এ প্রসঙ্গে সদর থানার এসআই সুমনা আক্তার জানান, রুজু করা জিডির তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মুন্সীগঞ্জ বার্তা