সিরাজদীখানে আইনশৃঙ্খলা সভাইমতিয়াজ বাবুল: ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারীদের জন্য কোন তদবীরের না করার প্রতিশ্রতি দিয়ে সিরাজদীখান উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভায় মাদক, নাসকতা, যানজট প্রতিরোধের অঙ্গীকার ব্যক্ত করেছেন উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তাসহ ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান।
বৃহস্পতিবার সকাল সারে ১১টায় ইছাপুরা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা সভায় সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল কাশেমের সভাপতিতে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। উপজেলার আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে প্রতিটি ইউনিয়নে মাদক বিক্রি ও নাসকতা রোধ, বন্ধে যেকোনো পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, সিরাজদীখান উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আবুল কাশেম, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন, সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন বিভিন্ন ইউপি চেয়ারম্যানগন এবং সিরাজদীখান উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাবুল, সিরাজদীখান উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত দাস রনক প্রমুখ।