তাঁদের এ সফরকালে স্থানীয় প্রবাসী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন বলে স্থানীয় প্রেসক্লাবের একটি সূত্রে জানা গেছে। নিউ ইয়র্কে অবসর যাপনের পাশাপাশি সম্পাদকদ্বয় যুক্তরাষ্ট্রের বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক নিদর্শন ঘুরে দেখছেন। গত বৃহস্পতিবার দুপুরে নায়াগ্রা জলপ্রপাত দেখতে যান। সেখানে বেশ কয়েক ঘণ্টা সময় ধরে তাঁরা নায়াগ্রা ফলসের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান। নায়াগ্রা ফলস শহরে রাত্রি যাপনের পর পরের দিন নিউ ইয়র্কে ফিরে আসেন কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন। এ সময় তাঁর সাথে ছিলেন দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু সৌরভ এবং কালের কণ্ঠের নিউ ইয়র্ক প্রতিনিধি সাবেদ সাথী। বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ওই দিন সন্ধ্যায় কানাডার অন্টারিওর টরন্টোতে ঘুরতে যান।
কালের কণ্ঠ