Tuesday, October 28, 2014

গজারিয়ায় জাতীয় স্যানিটেশন মাস ২০১৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

গজারিয়ায় জাতীয় স্যানিটেশন মাস ২০১৪ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত সোমবার দুপুর ১২টায় উপজেলা সম্মেলন কক্ষে সুবিধাবঞ্চিত ও হত দরিদ্র পরিবারের মাঝে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধাপ্রাপ্তির জন্য ইমামপুর ও টেঙ্গারচর ইউনিয়ন পরিষদের পক্ষে স্মারকলিপি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলার চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান (তোতা)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও ফোরাম ঢাকা অঞ্চল এর ব্যবস্থাপক জি. কে. এম লুৎফর রহিম, এনজিও ফোরাম ঢাকা অঞ্চলের সহযোগী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিউল্লাহ। গজারিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা বিলকিস । এতে সহযোগিতা করে এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ, ঢাকা অঞ্চল ও ইসি বাংলাদেশ।

মুন্সিগঞ্জেরকাগজ