Thursday, October 23, 2014

পল্লীবিদ্যুতের অতিরিক্ত বিলে লৌহজংয়ে ক্ষোভ

লৌহজং উপজেলা মাসিক আইনশৃঙ্খলা মিটিং বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় পল্লী বিদ্যুতের ভৌতিক বিল ও একজন চেয়ারম্যান কর্তৃক ব্যাটারি চালিত রিক্সাকে লাইসেন্স দেয়ায় চরম ক্ষোভ প্রকাশ করা হয়।

সভায় উপস্থিত বক্তারা বলেন, লৌহজং উপজেলা পল্লী বিদ্যুত সমিতি মাস শেষে গ্রাহকের বাড়িতে গিয়ে মিটার দেখে বিল করেন না। পেছনের মাসের বিল দেখে গতানুগতিকভাবে প্রতি মাসে বিল পাঠান। কিন্তু গত মাসে এ বিল কোন কোন গ্রাহকের নাম ২ থেকে তিন গুণ বৃদ্ধি পেয়েছে। সময়মতো যথাযথ বিল না করায় গত কয়েক মাসের বাদ পড়া বিডিং যুক্ত হওয়ায় গ্রাহকের বিলের রিডিংয়ের পরিমাণ বেড়ে গেছে। সর্বনিম্ন বিলেন জায়গায় গ্রাহককে এখন দিতে হচ্ছে মধ্যম রিডিংয়ের বিলের টাকা। আর পল্লী বিদ্যুতের এ হেয়ালিপনার কারণে গ্রাহককে অতিরিক্ত মাশুল দিতে হওয়ায় এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করা হয় উপজেলা আইনশৃঙ্খলার সভায়।

তাছাড়া একজন ইউপি চেয়ারম্যান ঝুঁকিপূর্ণ অবৈধ ব্যাটারি বা মোটরচালিত রিক্সাকে লাইসেন্স প্রদান করায় আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের মাঝে ব্যাপক ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়।

জনকন্ঠ