উল্লেখ্য, ঈদের দিন রাতে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের করিম খাঁ ও লক্ষীপুর মোড় থেকে ২৪০পিচ চামড়াসহ ট্রাক ছিনতাই করেছে সন্ত্রাসীরা। জানাগেছে, চামড়া ব্যবাসায়ী আজিজুল হক ও তার তিন ভাই ঈদের দিন সন্ধান হোগলাকান্দি নিজ গ্রাম থেকে ২৪০ পিচ চামরা স্থানীয় ছোট ব্যবসায়ীদেরন কাছ থেকে কিনে রাত ৮টার সময় ঢাকার যাওয়াও জন্য রওনা হয়। চামড়াসহ ট্রাক নিয়ে ঢাকা যাওয়ার পথে রাত ৮টা ৩০ মিনিটের সময় ভবেরচর ইউনিয়নের করিম খাঁ ও লক্ষীপুর মোড় ২০-৩০ জন সনন্ত্রসী অস্ত্রর মুখে তাদের জিম্মি করে চামরাসহ ট্রাক ছিন্তাই করে।
গজারিয়া আলোড়ন