নিহত যুবকের নাম ও পরিচয় এবং কে বা কারা এ যুবককে হত্যার পর এখানে ফেলে রেখে গেছে তা সনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ধলেশ্বরী নদীর চান্দের চর এলাকা থেকে অজ্ঞাত পরিচয় যুবকের লাশটি উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে, অন্য কোথাও হত্যা করে লাশটি দূর্বত্তরা নদীতে ফেলে গেছে। লাশটি কয়েক দিন আগের হওয়ায় পঁচন ধরেছে।