Wednesday, October 22, 2014

কৌতুক অভিনয়শিল্পী টেলি সামাদের পায়ে সফল অস্ত্রোপচার

গ্যাংরিন সংক্রামণের ফলে কৌতুক অভিনয়শিল্পী টেলি সামাদের পায়ে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। স্কয়ার হাসপাতাল থেকে জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টায় তার বাম পায়ের আঙ্গুল ফেলে দেওয়া হয়। এখন তিনি হাসপাতাল‌‌‌টির করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) অাছেন। তার চিকিৎসা চলছে ডা. কামাল পাশার নেতৃত্বে।

কামাল পাশা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অস্ত্রোপচারে কোনও জটিলতা তৈরি হয়নি। সোমবার পায়ের বেশ কয়েকটা জায়গায় সংক্রামণ ছড়িয়ে পড়ার আশংকা থাকলেও সেটা হয়নি। সংক্রামণ তার পায়ের নিচ পর্যন্ত ছিল। তাই এখন শুধু অাঙ্গুল অপসারণ করা হয়েছে। টেলি সামাদের অবস্থা এখন বেশ ভালো। উনার জ্ঞান ফিরেছে। পরিবারের অনেকের সঙ্গে কথাও বলেছেন।’

শুক্রবার সন্ধ্যায় টেলি সামাদ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রথমে রাজধানীর ডির্ফাম হাসপাতালে ভর্তি হন। এর পর তাকে স্কয়ার হাসপাতালে আনা হয়। হাসপাতালে ভর্তির সময় তার হার্ট অ্যাটাক ও ফেইলুর অবস্থায় ছিল। পাশাপাশি কিডনি, স্নায়ু, ডায়াবেটিক ও পায়ে গ্যাংরিনসহ বহু ধরনের জটিলতায় তিনি ভুগছেন। এর মধ্যে জরুরিভিত্তিতে গ্যাংরিনের অপারেশন করতে হয়। এর তিন মাস আগে যুক্তরাষ্ট্রে তার শরীরে প্রথম বাইপাস করা হয়েছিল। গত ২৭ সেপ্টেম্বর দেশে ফিরেন তিনি।

বাংলা ট্রিবিউন