Wednesday, October 01, 2014

আজ থেকে মাওয়া-কাওড়াকান্দি রুটে লঞ্চ চলবে

mawa overloadস্থগিতাদেশ বাতিল
মাওয়া-কাওড়াকান্দি রুটের ২১টি লঞ্চ চলাচলের বিধিনিষেধ তুলে নেয়া হচ্ছে। আজ বুধবার থেকে লঞ্চগুলো আবার চলাচল করতে পারবে। শান্ত ও অশান্ত পানির আইন নিয়ে সমস্যা হয়। এই আইন অনুযায়ী আগামী ১৫ অক্টোবর পর্যন্ত পদ্মা অশান্ত পানি। তারপরও সার্বিক বিবেচনায় লঞ্চগুলো চলাচলে অনুমতি দেয়া হয়।

মঙ্গলবার সার্বিক বিবেচনায় ২১টি লঞ্চ চলাচলের স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়। এই তথ্য মাওয়া জোনের লঞ্চ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল রব নিশ্চিত করেছেন। তবে এই বিষয়ে বিআইডব্লিউটিএ’র সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্তব্য করতে রাজি হননি। এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, নদী শান্ত থাকায় সার্বিক বিবেচনায় অনুমতি দেয়া হয়েছে। বিআইডব্লিউটিএ জরিপ রিপোর্টের প্রেক্ষিতে মাওয়া-কাওড়াকান্দি রুটে ২২টি লঞ্চ চলাচলে স্থগিতাদেশ জারি করে। এতে লঞ্চ মালিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। মালিকরা লঞ্চ ধর্মঘটের হুমকি দেয়।

যাত্রীদের বিড়ম্বনা ॥ মঙ্গলবার মাওয়া ঘাটে গিয়ে দেখা যায়, ঘাটে লঞ্চ সঙ্কটের কারণে যাত্রীরা প্রখর রোদে দাঁড়িয়ে লঞ্চের জন্য অপেক্ষা করছে। যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করছে। বিশেষ করে শিশু ও মহিলা যাত্রীদের ভোগান্তি ছিল চোখে পড়ার মতো।

জনকন্ঠ