কলকাতার বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পী শুভমিতা ও শহীদের গাওয়া ‘এ জীবন হয়েছে মধুময়’ গানের মিউজিক ভিডিওটিতে মডেল হয়েছেন শায়না আমিন। প্রথমবারের মতো কোনো গানের মডেল হলেন তিনি। ভিডিওটি পরিচালনা করছেন শিমুল হাওলাদার। এরই মধ্যে গানটির ৯০ শতাংশের কাজ শেষ হয়েছে বলে জানান শায়না আমিন।
জানা গেছে, এ জীবন হয়েছে মধুময় গানটি এমনিতেই শায়নার খুব পছন্দের। তাই মডেল হওয়ার প্রস্তাবটা আসা মাত্রই রাজি হয়ে যান।
শহীদ বলেন, ‘চীনের একটি সত্য ঘটনা অবলম্বনে গানটি তৈরি হয়েছে। মিউজিক ভিডিওতে সেই গল্পটিই বলার চেষ্টা করা হয়েছে।’
বর্তমানে শায়না কাজ করছেন আরও দুটি নতুন চলচ্চিত্রে। নারগিস আক্তারের ‘পুত্র এখন পয়সাওয়ালা’য় এবং মাসুদ আখন্দের ‘পিতা’য় কাজ।