Wednesday, July 06, 2011

দেশের প্রথম মডেল সড়ক মুন্সীগঞ্জে

টঙ্গীবাড়ি উপজেলা বেত্কায় দেশের প্রথম মডেল সড়ক উদ্বোধন হয়েছে। গতকাল বিকালে এই রাস্তার অনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। ‘টঙ্গীবাড়ি বেত্কা’ নামের ৩ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ এই এই সড়কটির নানাবিধও সুবিধা বিরজমান। এতে ২৯টি সোলার বাতি, ২টি যাত্রী ছাউনি, ফুটপাত, জেব্রা কসিংসহ নানা সবিধা রয়েছে মফস্বলের এই রাস্তাটিতে। ব্যতিক্রম এই রাস্তার উদ্বোধনকে ঘিরে এখানে উৎসব আমেজ বয়ে যায়। এলজিইডি প্রায় ৫৫ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করে। সেলার প্লান্টের সাহার্যে এই রাস্তায় রাতের বেলা বিদ্যুৎ ছাড়াই আলোকিত থাকবে।

এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার কথায় নয় কাজে বিশ্বাসী। মফস্বল এলাকায় জনগনের নানা সুবিধাদি নিশ্চত করার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বাচ্চায়ন করতে যাচ্ছে। তিনি বলেন, শুধু মডেল রাস্তা নয়, ইউনিয়ন পরিষদের নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করে নতুন মডেল তৈরি করে এই গণতান্ত্রিক সরকার। অনুষ্ঠানে প্রশানিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। টঙ্গীবাড়ি উপজেলা প্রকৌশলী আকরামুল কবির জানান, দেশের প্রথম মডেল এই সড়কটি বাস্তবায়নের মাধ্যমে গ্রামীন জনপদের নতুন দ্বার উন্মোচন হলো।

বাংলাদেশনিউজ২৪x৭.কম