স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কের নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুলস্নার পঞ্চবটি থেকে শাসনগাঁও মসজিদ পর্যন্ত প্রায় ২ কিলোমিটার এলাকা সড়কের বিভিন্ন স্থানে ভেঙ্গে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। গত কয়েকদিনের বৃষ্টিতের রাস্তায় বড় বড় গর্তগুলো পানিতে ডুবে যাওয়ায় ভারি যানবাহনের চাকা গর্তে আটকে পড়েছে।
এতে ওই সড়কের তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। শনিবার সকাল ৯টা থেকে ২টা পর্যনত্ম ঢাকা-মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ সড়কের নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুলস্না থানার বিসিক শিল্প নগরী এলাকায় ভাঙ্গা সড়কে মালবাহী একটি ট্রাক ও দু'টি পিকআপ ভ্যান উল্টে গেলে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুপুর ২টায় রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত ওই তিনটি যান রাসত্মা থেকে সরিয়ে নিলেও যান চলাচল শুরম্নু হলেও সন্ধ্যা ৬টা পর্যনত্ম তীব্র যানজট ছিল
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ সড়কের নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুলস্নার পঞ্চবটি হতে মুন্সীগঞ্জের মোক্তারপুর পর্যনত্ম অংশটির খুবই বেহাল দশা। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দে ভরা। অল্প বৃষ্টি হলেই সেখানে পানি জমে থাকে। সড়কের বিসিক শিল্প নগরীর অংশে রয়েছে বড় বড় অনেক গর্ত। শনিবার সকাল ৯টায় ঢাকাগামী মালবাহী একটি ট্রাক বিসিকের সামনে সড়কে একটি বড় গর্তে পড়ে কাত হয়ে রাসত্মার ওপর উল্টে পড়ে। একই সময় মালবাহী আরও দুটি পিকআপ ভ্যানও রাসত্মায় উল্টে যায়। এতে করে সড়কটিতে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। বৃষ্টির মধ্যে যানজটে আটকা পড়ে সড়কে চলাচলকারীদের পোহাতে হয় চরম দুর্ভোগ। সড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দেয়। যানজট বিসত্মৃত হয় নারায়ণগঞ্জের পঞ্চবটি এলাকায়। ফলে ঢাকা-নারায়ণগঞ্জ-পাগলা সড়কেও যানজটের সৃষ্টি হয়।
এছাড়া এ সড়কের পঞ্চবটি থেকে মুন্সীগঞ্জের মুক্তাপুর পর্যনত্ম অংশের রাসত্মা সরম্নু এবং রাসত্মার পাশে ফুটপাত না থাকায় বৃষ্টিতে পথচারীদের দুভের্াগ অসহনীয়। ফতুলস্নার পঞ্চবটি বিসিক শিল্পনগরী ও তার আশপাশে অবস্থিত ৫শ' রফতানিমুখী গার্মেন্টস কারখানায় কর্মরত হাজার হাজার শ্রমিকের হেঁটে চলাচলে কষ্ট হচ্ছে। পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যনত্ম সড়কের দু'পাশে অসংখ্য শিল্প কারখানা ও এসব শিল্পকারখানায় কর্মরত শ্রমিক ও তাদের পরিবারের আবাসন ব্যবস্থা গড়ে উঠায় ব্যসত্মতম এ সড়কে রিকশা, প্রাইভেটকার থেকে শুরম্ন করে কাভার্ডভ্যান, কনটেইনার মুভারের মতো ভারি যানবাহন চলাচল করে।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সিনিয়র সহ সভাপতি, রফতানিমুখী মিনার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুরম্নল হক বলেন, এ সড়কের পঞ্চবটি মোড়ে ও বিসিক শিল্পনগরীর সামনে শুক্রবার গভীর রাতে দু'টি মালবাহী ট্রাক রাসত্মার গর্তে চাকা আটকে বিকল হয়েছে। উচ্চ ক্ষমতাসম্পন্ন রেকার ছাড়া এ বিকল ট্রাক দু'টি সরানো সম্ভব হয় শনিবার দুপুরে। ফলে যানজট ভয়াবহ আকার ধারণ করে শনিবার সকাল থেকেই। রাসত্মায় জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য কোন ড্রেন বানায়নি সওজ। এক সময় বৃষ্টির পানি রাসত্মা থেকে গড়িয়ে আশপাশের নিচু জমি, জলাশয় গিয়ে পড়ত। এখন সেগুলো ভরাট হয়ে বৃষ্টির পানি নিষ্কাশনের পথরম্নদ্ধ হয়ে গেছে।
বিকেএমইএ'র সহ-সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, পঞ্চবটি বিসিক শিল্পনগরীতে ও আশপাশে অবস্থিত ৫ শতাধিক গার্মেন্টস কারখানায় প্রতিদিন বিদেশী ক্রেতা ছাড়াও লক্ষাধিক শ্রমিক-কর্মচারী যাতায়াত করে। রাসত্মার অবস্থা ভয়াবহ রকমের খারাপ হওয়ায় শ্রমিক কর্মচারীদের চলাচলে কষ্ট হচ্ছে বিদেশী ক্রেতারাও ভাঙ্গা রাসত্মার কারণে এখন বিসিক শিল্পনগরীতে সহজে আসতে চায় না। কিছুদিন আগে বিসিক শিল্পনগরীর রফতানিমুখী ফকির এ্যাপারেলস লিমিটেড কর্তৃপক্ষ ঢাকা থেকে বিদেশী ক্রেতাদের হেলিকপ্টার করে কারখানা পরিদর্শনে নিয়ে আসতে বাধ্য হয়েছে শুধু মাত্র ভাঙ্গা রাসত্মা ও যানজটের কারণে। এ রাসত্মার দু'পাশে অসংখ্য রফতানিমুখী শিল্পকারখানা থাকায় ছোট থেকে ভারি সব ধরনের যানবাহন চলাচল করে। চট্টগ্রাম বন্দর থেকে পণ্য আনা-নেয়া করা হয় এ রাসত্মা দিয়ে। তাই সওজের উচিত উন্নত প্রযুক্তিতে দ্রুত এ রাস্তাটি সংস্কার ও তা দু'লেনে উন্নীত করা।