বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
Friday, July 01, 2011
আধারা ইউনিয়নে ইয়াবা সেবন নিয়ে দু’পক্ষের গুলি বিনিময়
ইয়াবা সেবনকে কেন্দ্র করে মুন্সীগঞ্জে দু’পক্ষের মধ্যে ১০ রাউন্ড গুলি বিনিময় হয়েছে। বুধবার রাতে সদর উপজেলার আধারা ইউনিয়নের দেওয়ানকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। সদর থানার সেকেন্ড অফিসার সুলতান আহমেদ জানান, বুধবার রাত ৯টার দিকে দেওয়ানকান্দি গ্রামের শামসুদ্দিন দেওয়ানের বাড়িতে জসিম দেওয়ান ইয়াবা সেবন করছিল। এ সময় একই বাড়ির মহসিন দেওয়ান তাকে ইয়াবা সেবনে বাধা দেয়। এনিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইয়াবা সেবনকারী জসিম দৌড়ে নিজ বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে গুলি ছুঁড়ে। এতে মহসিন দেওয়ানও পাল্টা গুলি ছুঁড়ে। রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত থেমে থেমে গুলি বিনিময় হয়। খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে পুলিশ গিয়ে ঘটনার সত্যতা পেয়েছে। তবে এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি।