Thursday, July 07, 2011

মুন্সীগঞ্জে দ্বিতীয় দিনেও হরতাল হয়নি

বিএনপি-জামাতের ডাকা ৪৮ ঘন্টার হরতালের দ্বিতীয় দিনে মুন্সীগঞ্জে কোনো হরতাল হয়নি। সময় মুন্সীগঞ্জ শহরের দোকানপাট খোলা ছিল। । মুন্সীগঞ্জের প্রবেশ দ্বার মুক্তারপুর সেতু দিয়ে ট্রাকসহ অন্যান্য যানবাহন চলাচল করতে দেখা যায়। শহরের অভ্যমত্মরে রিক্সা, মটোরসাইকেল, স্কুটারসহ অন্যান্য যানবাহন চলাচল করছে। স্কুল কলেজ প্রতিদিনের মতো খোলা রয়েছে। ব্যাংকে গুলোতে লেনদেন চলছে। স্থানীয় বিএনপি নেতাদের বিভিন্ন মিল কারখানা খোলা রাখতে দেখা যায়। হরতালের সময় রাসত্মায় কোন পিকেটার দেখা যায়নি। এসময় হরতালের সমর্থনে বিএনপি কোন মিছিল বের করেনি এছাড়া জেলার অন্য ৫টি উপজেলার কোথাও হরতাল পালনের খবর পাওয়া যায়নি। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।



মুন্সীগঞ্জ নিউজ