Saturday, July 23, 2011

গজারিয়ায় পৃথক সংঘর্ষে আহত ৭

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পৃথক সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। আজ শনিবার দুপুরে ও শুক্রবার রাতে উপজেলার দত্তরচর ও ইমামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে তোফাজ্জল হোসেন, শিরিনা আক্তার ও কবির খানকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আজ দুপুর ৩টার দিকে গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের দত্তরচর গ্রামে তোফাজ্জল হোসেনের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ আফজাল হোসেন গং। এতে দু’পক্ষের সংঘর্ষে তোফাজ্জল হোসেন ও তার স্ত্রী শিরিনা আক্তারসহ ৪ জন আহত হয়।


অপরদিকে শুক্রবার রাতে ইমামপুর ইউয়িনের বিজয়ী চেয়ারম্যান প্রার্থী জিন্নাহ খানের লোকজনের সঙ্গে পরাজিত প্রার্থী জিতু খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে কবির খানসহ ৩ জন আহত হয়। এনিয়ে বর্তমানে দু’গ্রামে উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ জানায়, পৃথক দু’টি ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নেয়া হবে।

শীর্ষ নিউজ