Thursday, July 14, 2011

শিমূল ইউসুফকে নিয়ে গ্রন্থ

১৯৫৭ সালের ২১ মার্চ শিমূল ইউসুফের জন্ম। সে হিসাবে ২০০৭ সালে তার ৫০ বছর পূর্ণ হয়। এ উপলক্ষে বাংলাদেশের সৈয়দ শামসুল হক, সেলিম আল দীন, পশ্চিমবঙ্গের দেবেশ রায়, পবিত্র সরকার, অরুণ সেন, অরুণ মুখোপাধ্যায়, বিভাষ চক্রবর্তী, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, পার্থ ঘোষ, গৌরি ঘোষসহ দুই বাংলার বিশিষ্টজনেরা তাকে নিয়ে পৃথকভাবে লিখেছিলেন।
এসব লেখা নিয়ে 'মঞ্চকুসুম শিমূল ইউসুফ' নামের একটি বিশেষ গ্রন্থ প্রকাশ করছে মাওলা ব্রাদার্স। এটি সম্পাদনা করেছেন কবি বেলাল চৌধুরী। আগামী ১৬ জুলাই জাতীয় প্রেসক্লাবের সভাকক্ষে এর মোড়ক খোলা হবে বলে জানা গেছে। অনুষ্ঠানে থাকবেন পররাষ্ট্র মন্ত্রী ডা. দীপু মনি, আইটিআই সভাপতি রামেন্দু মজুমদার, কথাশিল্পী সৈয়দ শামসুল হক প্রমুখ।

শিমূল ইউসুফকে নিয়ে প্রকাশিত গ্রন্থ প্রসঙ্গে নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বলেন, 'গ্রন্থটি তৈরি করতে অনেক সময় আর অর্থ ব্যয় হয়েছে। আমি মনে করি, মানুষের সংগ্রহে রাখার মতো গ্রন্থ এটি।'