Sunday, July 10, 2011

টঙ্গিবাড়িতে প্রতিপক্ষের হামলায় ২ সন্তানসহ মা আহত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে প্রতিপক্ষের হামলায় মা, মেয়ে ও ছেলে আহত হয়েছে। আজ শনিবার দুপুরে মান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- মা রানু বেগম (৬০), মেয়ে ঝর্ণা বেগম (২৫) ও ছেলে শেখ মামুন। আহত রানু বেগম জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী রহিম বাদশা ও সাত্তার বাদশা তাদের বসতঘরসহ বাড়ির জায়গা দখলের চেষ্টা করে আসছে। এতে ব্যর্থ হয়ে প্রতিপক্ষরা তাদের বাড়ি ঘরের জায়গা বিক্রি করে দিতে বলছে। এতে রাজি না হওয়ায় আজ দুপুর ১টার দিকে ১০/১২ জন তাদের বেধড়ক মারধর করে। এ সময় তাদের দু’চালা বসতঘর ভাঙচুর করা হয়। আহত মা ও মেয়েকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ছেলে শেখ মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

টঙ্গীবাড়ি থানার ওসি মো. আব্দুল্লাহ বলেন, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি।