মোহাম্মদ সেলিম, মুন্সীগঞ্জ থেকে: লৌহজং উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জাতীয় সংসদের হূইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি। পরে এই উপলক্ষে লৌহজং অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনায় বিশেষ অতিথির ভাষণ দেন জেলা প্রশাসক মো.আজিজুল আলম, উপজেলা চেয়ারম্যান ওসমান গনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, জাকির হোসেন, মনিকা দাস প্রমূখ। পরে একটি র্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে জেলা শহরের সকালে এই র্যালী বের হয়। এই উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা পর সরকারী হরগঙ্গা কলেজের পুকুরে মাছের পোন অবমুক্ত করেন কলেজটির অধ্যক্ষ অধ্যাপক সুখেন ব্যানার্জী, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম মাফুজুল হক ও জেলা মৎস্য কর্মকর্তা প্রমুখ।