Friday, July 01, 2011

মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন: বিএনপি ১১, আ’লীগ ৪ পদে বিজয়ী

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনিুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে কাজী আফসার হোসেন নিমুসহ ১১টি পদে ও আ’লীগ সমর্থিত প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলীসহ ৪টি পদে বিজয়ী হয়েছেন। রাতে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার এডভোকেট নাসিমা আক্তার ফলাফল ঘোষণা করেন।

জানা গেছে, জেলা আইনজীবী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে বিএনপি সমর্থিত কাজী আফসার হোসেন নিমু-তোঁতা মিয়ার প্যানেল ও আ’লীগ সমর্থিত আব্দুল মতিন-মোহাম্মদ আলীর প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ২০৭ জন ভোটার তাদের ভিটোধিকার প্রয়োগ করেন। এর মধ্যে বিএনপি সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে কাজী আফসার হোসেন নিমু ২৭ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আ’লীগ সমর্থিত আব্দুল মতিন পেয়েছেন ৮৫ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে আ’লীগ সমর্থিত মোহাম্মদ আলী ৪২ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েচেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত মো. তোঁতা মিয়া পেয়েছেন ৮৯ ভোট। এছাড়া বিএনপি সমর্থিত প্যানেল থেকে আরো ১০টি পদে এবং আ’লীগ সমর্থিত প্যানেল থেকে আরো ৩টি পদে নির্বাচিত হয়েছেন।